নয়াদিল্লি: সর্বভারতীয় স্তরে সাংগঠনিক রদবদলের কথা সোমবার ঘোষণা করেছে বিজেপি। আর এদিনই বিজেপি ছাড়ার কথা ঘোষণা করলেন দলের জাতীয় মুখপাত্র শেহজাদ পুনেওয়ালা। সোমবার তিনি বলেন, দলের সব পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিচ্ছি। বিজেপি সভাপতি নীতিন নবীনের কাছে তিনি ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন বলেও জানিয়েছেন। এক্স হ্যান্ডলে পুনেওয়ালা জানিয়েছেন, ‘ব্যক্তিগত এবং আর্থিক পরিস্থিতির চাপে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করে ৩০ জুলাই নবীনকে চিঠি লিখেছি।’ তবে তাৎপর্যপূর্ণভাবে তিনি জানিয়েছেন, ‘কোনো ব্যক্তি বা আদর্শ থেকে নয়, বরং দলীয় ব্যবস্থা থেকে বিদায় নিচ্ছি।’



