Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শিবরাত্রি উপলক্ষে আলিপুরদুয়ার থেকে জয়ন্তী পর্যন্ত অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত এনবিএসটিসি’র

শিবরাত্রি উপলক্ষে আলিপুরদুয়ার থেকে জয়ন্তী পর্যন্ত অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত এনবিএসটিসি’র
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার: শিবরাত্রিতে জয়ন্তী-পুখরি পাহাড়ে মহাকালের মন্দিরে প্রতি বছর পুজো দিতে যান বহু পুণ্যার্থী। চলতি বছরেও যাবেন তাঁরা। সেই কথা মাথায় রেখে পুণ্যার্থীদের জন্যই আলিপুরদুয়ার থেকে জয়ন্তী পর্যন্ত অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিল এনবিএসটিসি। আলিপুরদুয়ার ডিপো থেকে জয়ন্তী পর্যন্ত বর্তমানে এনবিএসটিসির একটিই বাস চলে। আগামী ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রি। তার ঠিক দু’দিন আগে ২৪ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। সংস্থার তরফে জানা গিয়েছে, শিবরাত্রি উপলক্ষে ১০-১২টি বাস আলিপুরদুয়ার-জয়ন্তী রুটে চলবে। প্রয়োজন হলে ওই সময়ে কোচবিহার থেকেও সরাসরি জয়ন্তী পর্যন্ত বাস চালানোর ভাবনা রয়েছে এনবিএসটিসি’র। আজ, শনিবার আলিপুরদুয়ার ডিপো পরিদর্শন করে এমনটাই জানান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতীম রায়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ