Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

শিবপুর-চাঁদপাল ফেরি সার্ভিস বন্ধ নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

শিবপুর-চাঁদপাল ফেরি সার্ভিস বন্ধ নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিবপুর-চাঁদপাল ফেরি সার্ভিস বন্ধ থাকা নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। ৩০ জানুয়ারির মধ্যে ওই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পাশাপাশি অবিলম্বে কীভাবে ফেরি সার্ভিস ফের চালু করা যায়, সে বিষয়েও বিশেষ উদ্যোগ গ্রহণ করতে বলেছে আদালত। 
Advertisement
বানের কারণে জেটি ক্ষতিগ্রস্ত হওয়ায় ২০২৪ সালের ৩০ মার্চ শিবপুর নাজিরগঞ্জ ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে নাজিরগঞ্জের পরিষেবা চালু হলেও শিবপুর-চাঁদপাল ফেরি সার্ভিস এখনও চালু হয়নি। এই ফেরি সার্ভিস চালু করা নিয়ে একাধিকবার রাজ্যের কাছে লিখিত আবেদন জানান সত্ত্বেও কোনও সুরাহা হয়নি। তাই হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারী। বৃহস্পতিবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে মামলাকারীর তরফে দাবি করা হয়, ওই ফেরি সার্ভিসের মাধ্যমে নবান্ন থেকে শুরু করে কলকাতা হাইকোর্টের অনেক কর্মী উপকৃত হতেন। এছাড়াও বহু নিত্যযাত্রী ওই ফেরি পরিষেবায় উপকৃত হতেন। কিন্তু জেটি ভেঙে যাওয়ার পর তা সারানোর কোনও উদ্যোগ নেওয়া হয়নি।
Advertisement
সম্পর্কিত সংবাদ