Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

শোভাযাত্রা করে চুঁচুড়ায় শুরু সরকারি নাট্যমেলা

শোভাযাত্রা করে চুঁচুড়ায় শুরু সরকারি নাট্যমেলা
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
পনিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে চুঁচুড়ায় বর্ধমান বিভাগের নাট্য উৎসব শুরু হল। বুধবার রণপা, আদিবাসী ও রায়বেঁশে নৃত্য সহ লোকসংস্কৃতির নানা আঙ্গিককে সামনে রেখে চুঁচুড়ায় শোভাযাত্রা হয়। শোভাযাত্রা নাট্যকার, অভিনেতা থেকে নাট্যমোদি মানুষের ঢল দেখা গিয়েছে। রাজ্য তথ্য ও সংস্কৃতির দপ্তরের উদ্যোগে আয়োজিত নাট্যমেলার প্রথম দিনই এষণা চুঁচুড়া নাটক ‘তুরুপ’ পরিবেশিত হয়েছে। দপ্তর সূত্রে জানা গিয়েছে, রবিবার অর্থাৎ ১ ডিসেম্বর পর্যন্ত নাট্যমেলা চলবে। মোট আটটি নাটক পরিবেশিত হবে। বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার দু’টি করে নাটক পরিবেশিত হবে। প্রতিদিন সন্ধে সাড়ে ছ’টা থেকে চুঁচুড়া রবীন্দ্রভবন মঞ্চে নাট্য আয়োজন হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ