Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

১৪ দিনের এনআইএ হেফাজতে শওকত

শুক্রবার রাতে নরেন্দ্রপুর থানার কামালগাজি থেকে এক শাগরেদ সহ শওকত মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

১৪ দিনের এনআইএ হেফাজতে শওকত
  • ৬ জুন, ২০২৬ ১৯:১৭
Prefer us on Google

নিজস্ব  প্রতিনিধি, কলকাতা: ভাঙড়ে বোমা বিস্ফোরণ মামলায় শওকত মোল্লার ১৪ দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দিল কলকাতার বিশেষ আদালত। শনিবার ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ককে ব্যাংকশাল কোর্টের এনআইএ আদালতে তোলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃতকে ১৪ দিনের হেফাজত চান এনআইএ’র আইনজীবীরা। সওয়াল-জবাবের পরে বিচারপতি তা মঞ্জুর করেছেন।

Advertisement

আদালতে শওকতের জামিনের আরজি জানান তাঁর আইনজীবী। স্বভাবতই যার বিরোধিতা আসে এনআইএ’র আইনজীবীদের তরফে। শওকতকে ভাঙড় বিস্ফোরণ কাণ্ডের ‘মূল ষড়যন্ত্রকারী’ হিসেবে উল্লেখ করেন তাঁরা। 
শুক্রবার রাতে নরেন্দ্রপুর থানার কামালগাজি থেকে এক শাগরেদ সহ তাঁকে গ্রেপ্তার করা হয়। গত মার্চ মাসে ভাঙড়ের বিস্ফোরণের ঘটনার তদন্তে বেশ কিছুদিন ধরেই তাঁকে খুঁজছিল জাতীয় তদন্তকারী সংস্থা। সেই সূত্রেই গত বৃহস্পতিবার শওকতের জীবনতলার বাড়ি-পার্টি অফিস এবং তাঁর ছেলের ক্যাফেতেও হানা দিয়েছিল এনআইএ।

Advertisement
সম্পর্কিত সংবাদ