Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

শর্বরীর বড় প্রজেক্ট

শর্বরীর বড় প্রজেক্ট
  • ১৭ এপ্রিল, ২০২৫ ১৭:০৪
Prefer us on Google

শর্বরী ওয়াঘের বৃহস্পতি তুঙ্গে! না! গ্রহের অবস্থান নিয়ে নায়িকার হয়তো কোনও চিন্তা নেই। কিন্তু তাঁর কেরিয়ার যে গতিতে এগচ্ছে, তা দেখে অনুরাগীদের বড় অংশ মনে করছেন, শর্বরী তাঁর এখনও পর্যন্ত কেরিয়ারের সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। ‘মুঞ্জ্য’ হোক বা ‘মহারাজ’— এই ধরনের প্রজেক্টে শর্বরী নিজের দক্ষতা প্রমাণ করেছেন। আলিয়া ভাটের সঙ্গে ‘আলফা’ ছবির বেশিরভাগ শ্যুটিংও করে ফেলেছেন। এবার তাঁর ঝুলিতে ‘ডন ৩’-র মতো বড় বাজেটের ছবি। সব কিছু ঠিক থাকলে যা মুক্তি পাবে ২০২৬-এ। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই ‘ডন ৩’ ছবির জন্য সইসাবুদ করে ফেলেছেন শর্বরী। এবার মাঠে নামার পালা। সূত্রের খবর, প্রথমে এই ছবির জন্য কিয়ারা আদবানিকে কাস্ট করা হয়েছিল। কিন্তু কিয়ারা সন্তানসম্ভবা। সেকারণে ছবিটি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন তিনি। সেই জায়গায় শর্বরী ছাড়াও আরও এক নায়িকার কথা ভাবা হয়েছিল। তবে শেষ বাজি জিতেছেন শর্বরীই। ২০২৫-এর শেষ থেকে শ্যুটিং শুরু করবেন তিনি। প্রথমবার রণবীর সিংয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন নায়িকা। যদিও নির্মাতাদের তরফে এ নিয়ে এখনও প্রকাশ্য কোনও ঘোষণা করা হয়নি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ