Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

ছবি ছাড়লেন শানায়া

মোহনলালের ছবি ছাড়লেন অভিনেত্রী শানায়া কাপুর। একতা কাপুরের প্রযোজনায় ‘বৃষভ’ ছবিতে কাজ করছেন মোহনলাল। মঙ্গলবার প্রকাশ্যে এসেছে এর প্রথম লুক

ছবি ছাড়লেন শানায়া
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৯
Prefer us on Google

মোহনলালের ছবি ছাড়লেন অভিনেত্রী শানায়া কাপুর। একতা কাপুরের প্রযোজনায় ‘বৃষভ’ ছবিতে কাজ করছেন মোহনলাল। মঙ্গলবার প্রকাশ্যে এসেছে এর প্রথম লুক। নন্দকিশোরের পরিচালনায় এই ছবিতে দু’টি সময়কালের গল্প দেখানো হবে। গল্প অনুযায়ী, আগের জন্মের দুই প্রতিপক্ষ বাবা ও ছেলে হিসেবে পুনর্জন্ম লাভ করেছে। এই ছবিতে সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুরের অভিনয় করার কথা ছিল। যদিও শোনা যাচ্ছে, তিনি ছবিটি ছেড়ে দিয়েছেন। এর আগে এই ছবির একটি অংশের শ্যুটিংও করেছিলেন শানায়া। সেই ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়াতে। সেই পোস্টও সরিয়ে দিয়েছেন অভিনেত্রী। তা থেকেই জল্পনা আরও তীব্র হয়েছে। ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, শানায়া ছবিটি থেকে বেরিয়ে এসেছেন। বিক্রান্ত ম্যাসির বিপরীতে ‘আখোঁ কি গুস্তাখিয়া’ ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করেছেন তিনি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ