Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

গেরুয়া পতাকার জোরে প্রার্থী নয়, ‘নতুন’দের সতর্ক করলেন শমীক

পুরভোটের দামামা বাজতে এখনও কিছুটা বাকি। তার আগেই দলের অন্দরে ‘টিকিটের দাবিদার’দের উদ্দেশে সতর্কবার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

গেরুয়া পতাকার জোরে প্রার্থী নয়, ‘নতুন’দের সতর্ক  করলেন শমীক
  • ৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: পুরভোটের দামামা বাজতে এখনও কিছুটা বাকি। তার আগেই দলের অন্দরে ‘টিকিটের দাবিদার’দের উদ্দেশে সতর্কবার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। জানালেন, অন্য দল থেকে এসে গেরুয়া পতাকা হাতে নিয়েই নিজেকে ‘ভবিষ্যৎ প্রার্থী’ হিসাবে তুলে ধরলে চলবে না। দলের নাম করে পুজো কমিটি দখল কিংবা ‘তোলা’ আদায়ের রাজনীতিও বরদাস্ত করা হবে না।

Advertisement

শনিবার বারাসতের রবীন্দ্রভবনে বিজেপির শিক্ষক সেল আয়োজিত শিক্ষক দিবসের অনুষ্ঠানে শমীকের নিশানায় ছিলেন সদ্য দলে আসা কয়েকজন। কারও নাম না করে তাঁর অভিযোগ, তৃণমূলে থাকাকালীন গোষ্ঠীদ্বন্দ্ব, ইট-পাথর ছোড়া, বাড়ি ভাঙচুরের মতো ঘটনায় যুক্ত ছিলেন কেউ কেউ। এখন বিজেপির পতাকা হাতে নিয়ে তাঁরাই নিজেদের সম্ভাব্য বিজেপি প্রার্থী হিসাবে তুলে ধরছেন। শমীকের যুক্তি, কিছু মানুষ হঠাৎ বিজেপির পতাকা হাতে নিয়েছেন, গেরুয়া আবির মাথায় মেখেছেন। তাঁরা অপ্রাসঙ্গিক। মানুষ তো তাঁদের বিরুদ্ধে ভোট দিয়েছে। ‘জামা বদল’- এর প্রসঙ্গ টেনে শমীক বলেন, মানুষ দখলদারির রাজনীতি বন্ধ করার জন্য আমাদের ভোট দিয়েছেন। মানুষ আমাদের ভোট দিয়েছেন জামার ভিতরের মানুষটাকে পরিবর্তন করার জন্য, জামা পরিবর্তন করার জন্য নয়।
শমীক দাবি করেন, হাওড়া ও কলকাতা, দুই পুরসভাতেই দুই তৃতীয়াংশ আসন পেয়ে বোর্ড গঠন করবে বিজেপি। এনসিপিআই প্রসঙ্গে তিনি বলেন, এনডিএর শরিক হলেও তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তারাই বলতে পারবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ