Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সাগরপাড়ায় যুবতীর অপমৃত্যু ঘিরে চাঞ্চল্য

সাগরপাড়ায় যুবতীর অপমৃত্যু ঘিরে চাঞ্চল্য
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ডোমকল : গলায় ফাঁস দেওয়া অবস্থায় যুবতীর অস্বভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল সাগরপাড়ায়। মৃতের নাম সুদেষ্ণা কর্মকার(২৩)। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে সাগরপাড়ার নওদাপাড়ায়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে হাসপাতাল থেকে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে সাগরপাড়া থানার পুলিস। যুবতীর পরিবারের দাবি , পরিবারে তেমন অশান্তি ছিল না। সোমবার সকালে তাঁর বাবা বাড়ি থেকে কাজে বেরিয়েছিলেন। আর মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। কাজ শেষে ঘরের কাছে যেতেই তিনি দেখেন, সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর মেয়ে ঝুলে রয়েছেন। তৎক্ষনাৎ তিনি চিৎকার শুরু করলে আশপাশের মানুষজন এসে সুদেষ্ণাকে সেখান থেকে উদ্ধার করে সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। যদিও চিকিৎসকরা জানান অনেকক্ষণ আগেই তাঁদের মেয়ের মৃত্যু হয়েছে। তবে কি কারণে ওই যুবতী গলায় ফাঁস দিয়েছেন? তা নিয়ে পরিবারের লোকেরা ধন্দে রয়েছেন। মৃতের বাবা সুনীল কর্মকার বলেন , আমি সকালে বাড়িতে ছিলাম না।হটাৎ খবর পাই , মেয়ে আত্মহত্যা করেছে। আমাদের পরিবারে কোনও অশান্তি ছিল না। মেয়েও পড়াশোনা করত। কি কারণে মেয়ে এইরকম ঘটনা ঘটাল বুঝে উঠতে পারছি না।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ