Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সাগর দত্ত: সাসপেন্ড হওয়া চিকিৎসদের শর্তসাপেক্ষে ক্লাসের ছাড়পত্র

সাগর দত্ত: সাসপেন্ড হওয়া চিকিৎসদের শর্তসাপেক্ষে ক্লাসের ছাড়পত্র
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার সাগর দত্ত মেডিক্যাল কলেজের ১১ জন সাসপেন্ড হওয়া চিকিৎসককে শর্তসাপেক্ষে ক্লাস করার ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি জয় সেনগুপ্তর সিঙ্গল বেঞ্চ জানিয়েছে, ‘ভবিষ্যতে আর কোনও ঝামেলা বা বিশৃঙ্খলতায় যুক্ত হব না...। এই মর্মে মুচলেকা দিলে ক্লাস করতে পারবেন ওই ১১ পড়ুয়া।’ এছাড়াও বেঞ্চ জানিয়েছে, ৫ সেপ্টেম্বর অধ্যক্ষের ঘরের সামনে যে ঘটনা ঘটেছিল তা র‍্যাগিং কি না খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। পাশাপাশি কোনও ইন্টার্ন চিকিৎসক কোনও ব্যক্তিকে আঘাত করেছিলেন কি না, তাও দেখা প্রয়োজন। এছাড়াও বারাকপুর কমিশনারেটের এসপির নেতৃত্বে ঘটনার তদন্ত চালিয়ে যেতেও নির্দেশ দিয়েছেন বিচারপতি সেনগুপ্ত। ৩ সপ্তাহ পর তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে। 
Advertisement
গত ৫ সেপ্টেম্বর সাগর দত্ত মেডিক্যাল কলেজে আবাসিক চিকিৎসকদের বৈঠকের সময় জোর করে অধ্যক্ষর ঘরে ঢোকার চেষ্টা, গুন্ডামি ও ভাঙচুরের ঘটনার পর কামারহাটি থানায় ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ করেন কলেজের অধ্যক্ষ মনোজিৎ মুখোপাধ্যায়। পরে এই ১৫ জনকে সাসপেন্ড করে কলেজ কর্তৃপক্ষ। সেখান থেকে চারজনের বিরুদ্ধে তেমন অভিযোগ না পাওয়ায় তাঁদের সাসপেন্ডের নির্দেশ প্রত্যাহার করা হয়। বাকি ১১ জন হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।  
সম্পর্কিত সংবাদ