নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাগর দত্ত মেডিক্যাল কলেজে সংঘর্ষ হয়েছে এমন কোনও ঘটনার প্রমাণ মেলেনি। কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিয়ে এমনটাই জানাল রাজ্য। সাগর দত্তে পড়ুয়া বরখাস্ত হওয়ার ঘটনায় পুলিসের কাছে রিপোর্ট করেছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। এদিন রিপোর্ট জমা দিয়ে পুলিস জানিয়েছে, অধ্যক্ষের ঘরের বাইরে থাকা সিসি ক্যামেরা পরীক্ষা করে সংঘর্ষের কোনও প্রমাণ এখনও
Advertisement
পর্যন্ত মেলেনি। পুলিস আরও দাবি করেছে, অধ্যক্ষের ঘরের ভিতর বৈঠক চলছিল। সেখানে সিনিয়র চিকিৎসকরা ছিলেন। কাচের দরজার বাইরে থেকে মোবাইলে ছবি বা ভিডিও তোলার চেষ্টা করছিল জুনিয়র বা অভিযুক্ত চিকিৎসকরা। সেখানেই কাচ ভাঙার ঘটনা ঘটে। বাইরে থেকে কাচ ভাঙা হয়। কিন্তু কেউ আহত হওয়ার প্রমাণ পাওয়া যায়নি। রিপোর্ট দেখে বিচারপতির মন্তব্য, প্রাথমিকভাবে এটা র্যাগিংয়ের ঘটনা নয় বলেই মনে হচ্ছে। এটা বিশৃঙ্খলার ঘটনা হতে পারে। শুক্রবার ফের এই মামলার শুনানি।



