Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

উলুবেড়িয়ার ২৩ নম্বর ওয়ার্ডে পানীয় জলের তীব্র সমস্যা, রাস্তা অবরোধ ক্ষুব্ধ বাসিন্দাদের

গত চারদিন ধরে পানীয় জলের সমস্যা। বিষয়টি কাউন্সিলারকে বারবার বলা সত্ত্বেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। এই ইস্যুতে বৃহস্পতিবার সকালে পথ অবরোধ করল উলুবেড়িয়ার ২৩ নম্বর ওয়ার্ডের জগদীশপুর ঘোষপাড়ার বাসিন্দারা।

উলুবেড়িয়ার ২৩ নম্বর ওয়ার্ডে পানীয় জলের তীব্র সমস্যা, রাস্তা অবরোধ ক্ষুব্ধ বাসিন্দাদের
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া : গত চারদিন ধরে পানীয় জলের সমস্যা। বিষয়টি কাউন্সিলারকে বারবার বলা সত্ত্বেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। এই ইস্যুতে বৃহস্পতিবার সকালে পথ অবরোধ করল উলুবেড়িয়ার ২৩ নম্বর ওয়ার্ডের জগদীশপুর ঘোষপাড়ার বাসিন্দারা। 

Advertisement

শতাধিক বাসিন্দা এদিন হাতে খালি বালতি-বোতল নিয়ে উলুবেড়িয়ায় শ্যামপুর রাস্তা অবরোধ করেন। বিক্ষোভ দেখান। প্রায় আধঘণ্টা রাস্তা অবরোধ থাকে। তারপর উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে রাস্তা অবরোধ মুক্ত করে। ঘোষপাড়ার শতাধিক পরিবারের কাছে পুরসভা পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল সরবরাহ করে। তাদের অভিযোগ, চারদিন ধরে জল আসছে না। পুরসভা প্রয়োজনের তুলনায় কম সংখ্যক জলের গাড়ি পাঠাচ্ছে। তীব্র গরমে চরম সমস্যায় মানুষ। সোমবার সকাল থেকে জল আসা বন্ধ। ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তানভি নিজাম মোল্লাকে সমস্যার কথা জানানো হয়েছিল। তিনি সোমবার একটি জলের গাড়ি পাঠান। জানা গিয়েছে, পুরসভা পাইপলাইন মেরামতের কাজও করছে। কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত সমস্যা মেটেনি। সমস্যার পর কাউন্সিলারকে এলাকায় দেখাও যায়নি বলে অভিযোগ। পাইপলাইন মেরামত ও জল সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান স্থানীয় বাসিন্দারা। 
কাউন্সিলার জানান, সমস্যার কথা পুরসভার জল বিভাগকে জানানো হয়। তবে মেরামতের লোক না পাওয়ায় জলের গাড়ি পাঠানো হয়েছিল। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেরামত করা হলেও বৃহস্পতিবার সকালে বুঝতে পারা যায় সমস্যা মেটেনি। তবে বৃহস্পতিবার সব ছুটি। জল বিভাগকে অতিরিক্ত জলের গাড়ি পাঠাতে বলা হয়েছে। দ্রুত পাইপলাইন মেরামত করে সরবরাহ স্বাভাবিক করার  চেষ্টা হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ