Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ডুয়ার্স বেড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর জখম বর্ধমানের একাধিক পর্যটক

ডুয়ার্স বেড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর জখম বর্ধমানের একাধিক পর্যটক
  • ২৩ মে, ২০২৫ ১৯:০৫
Prefer us on Google

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা: জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের মৌলানিতে ভয়াবহ দুর্ঘটনার কবলে বর্ধমানের পর্যটকরা। ডুয়ার্সে বেড়াতে এসে তাঁরা দুর্ঘটনার কবলে পড়লেন। ভ্রমণের একেবারে শেষপ্রান্তে এসে দুর্ঘটনার শিকার হল পর্যটকদের গাড়ি।

Advertisement

জানা গিয়েছে, শুক্রবার জলপাইগুড়ি রোড স্টেশন থেকে বাড়ি ফেরার ট্রেন ধরার কথা ছিল ওই দলটির। কিন্তু স্টেশনে আসার পথেই দুপুরে ময়নাগুড়ির মৌলানি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় তাঁদের গাড়িটি। ঘটনায় বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। তাঁদের জলপাইগুড়ি মেডিক্যালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। জখমদের বাড়ি বর্ধমানের অম্বিকা কালনা এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, বৃষ্টির কারণে রাস্তা ভিজে ছিল। তার উপর প্রচণ্ড গতিতে যাচ্ছিল গাড়িটি। সেকারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়িতে একটি শিশুও ছিল। যদিও তার আঘাত গুরুতর নয় বলে হাসপাতাল সূত্রে খবর।

Advertisement
সম্পর্কিত সংবাদ