Bartaman Logo
৩০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

এশিয়াডে সপ্তম সোনা! কম্পাউন্ড আর্চারিতে চ্যাম্পিয়ন জ্যোতি-পৃথিকা-চিকিতা ত্রয়ী

এশিয়াডে ফের সোনা ভারতের। বুধবার মহিলাদের কম্পাউন্ড আর্চারি টিম ইভেন্টে সোনা ছিনিয়ে নিল ভারত। ফাইনালে চীনকে ২৩৮-২৩৪ ব্যবধানে হারাল জ্যোতি সুরেখা ভেন্নাম, পৃথিকা প্রদীপ ও চিকিতা তানিপার্থির ত্রয়ী।

এশিয়াডে সপ্তম সোনা!  কম্পাউন্ড আর্চারিতে চ্যাম্পিয়ন জ্যোতি-পৃথিকা-চিকিতা ত্রয়ী
  • ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:০৩
Prefer us on Google

নাগোয়া, ৩০ সেপ্টম্বর: এশিয়াডে ফের সোনা ভারতের। বুধবার মহিলাদের কম্পাউন্ড আর্চারি টিম ইভেন্টে সোনা ছিনিয়ে নিল ভারত। ফাইনালে চীনকে ২৩৮-২৩৪ ব্যবধানে হারাল জ্যোতি সুরেখা ভেন্নাম, পৃথিকা প্রদীপ ও চিকিতা তানিপার্থির ত্রয়ী। এই সাফল্য চলতি এশিয়ান গেমসে ভারতকে এনে দিল সপ্তম সোনা।

Advertisement

ফাইনালে শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন ভারতীয় তীরন্দাজরা। চীনও পাল্টা লড়াই করেছিল। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে নিখুঁত শট নিয়ে ব্যবধান তৈরি করে ভারত। শেষ পর্যন্ত ২৩৮ পয়েন্ট সংগ্রহ করে চিনকে চার পয়েন্টে পিছনে ফেলে সোনা নিশ্চিত করে ভারতীয় মহিলা ত্রয়ী। ফাইনালের আগে সেমিফাইনালেও কঠিন লড়াই করতে হয়েছিল ভারতকে। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচে একসময় দু’দলের স্কোর ছিল ১৭৫-১৭৫। দ্বিতীয়ার্ধে কোরিয়া প্রবল চাপ তৈরি করলেও শেষ মুহূর্তে ভারতীয়রা নিজেদের ধরে রাখে। প্রথমে এক পয়েন্টের লিড নেয় ভারত। এরপর চিকিতার ১০, পৃথিকার ১০ এবং জ্যোতির ৯ ই গুরুত্বপূর্ণ শটগুলিই ভারতকে ২৩৪-২৩৩ ব্যবধানে জয় এনে দেয়। 

মহিলাদের কম্পাউন্ড টিম ইভেন্টে এশিয়ান গেমসে ভারতের ধারাবাহিক সাফল্যের ছবিটাও উল্লেখযোগ্য। ২০১৪ সালে এই ইভেন্ট চালু হওয়ার পর থেকে প্রতিটি ম্যাচেই পদক জিতেছে ভারত। ২০১৪ সালে ব্রোঞ্জ, ২০১৮ সালে রুপো এবং পরপর ২০২৩ ও ২০২৬ সালে সোনা। আর এই চারটি পদকজয়ী দলেরই সদস্য ছিলেন ৩০ বছরের জ্যোতি সুরেখা ভেন্নাম। ফলে ভারতীয় কম্পাউন্ড আর্চারিতে তাঁর ধারাবাহিকতার বেনজির চিত্র উঠে আসে। মহিলা কম্পাউন্ড দলের এই সোনা ভারতের পদক তালিকাতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। সপ্তম সোনা জয়ের পর চলতি এশিয়ান গেমসের সামগ্রিক পদক তালিকায় নবম স্থানে উঠে এসেছে ভারত। 

Advertisement
সম্পর্কিত সংবাদ