বাল্মিকী টাইগার ফরেস্ট থেকে ভোর পাঁচটায় আকাশপথে বাঘিনীটিকে নামানো হয় হাসিমামরা বায়ুসেনা ঘাটিতে। সেনাবাহিনীর এম আই-১৭ হেলিকপ্টারে করে আনা হয়েছে বাঘিনীটিকে। হাসিমারা থেকে পরে সড়কপথে সকাল ৭টা নাগাদ বাঘিনীটিকে বক্সার জঙ্গলে আনা হয় । বাঘিনী আনার বিষয়ে সকাল ১০টা নাগাদ শহরের সার্কিট হাউসে সাংবাদিক সম্মেলন করবেন বনমন্ত্রী মনোজ কুমার ওঁড়াও ।



