নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর: বিদায়লগ্নেও তেজ বাড়ছে বর্ষার। যার জেরে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, পঞ্জাব, উত্তরাখণ্ড এবং হিমাচলপ্রদেশ। গত ২৪ ঘণ্টায় বহু এলাকা নতুন করে জলের তলায় চলে গিয়েছে। রাজ্যগুলিতে এখন ত্রাহি ত্রাহি রব। মঙ্গলবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধস ও হড়পা বানে অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। টানা বর্ষণে বিপর্যস্ত রাজধানী দিল্লি ও তার সংলগ্ন এলাকা। বিপর্যস্ত বাণিজ্যনগরী মুম্বই, রাঁচি ও হায়দরাবাদের জনজীবনও।



