Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

নিরাপত্তায় প্রশ্ন

চলতি বছরের শুরুতেই সইফ আলি খানের বান্দ্রার আবাসনে ঢুকে পড়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। অভিনেতার উপর হামলাও চালিয়েছিল সে। সেই ঘটনার পর তারকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল।

নিরাপত্তায় প্রশ্ন
  • ১৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চলতি বছরের শুরুতেই সইফ আলি খানের বান্দ্রার আবাসনে ঢুকে পড়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। অভিনেতার উপর হামলাও চালিয়েছিল সে। সেই ঘটনার পর তারকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। ফের বান্দ্রা পশ্চিমের পালি হিলের একটি আবাসনে জোর করে ঢুকে পড়ল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। সোসাইটির লিফ্ট ভেঙে দেয় সে। পাশাপাশি সিসি ক্যামেরা ফুটেজের দিকে তাকিয়ে অনুপযুক্ত অঙ্গভঙ্গিও করে। জানা গিয়েছে, এই আবাসনেই থাকেন কৃতী শ্যানন। পাশাপাশি আবাসনে ফ্ল্যাট রয়েছে অভিনেতা জাভেদ জাফেরি, ক্রিকেটার কেএল রাহুলের। ফলে অজ্ঞাতপরিচয় ব্যক্তির আবাসনের মধ্যে ঢুকে পড়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ফের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিস। তদন্ত চলছে। অন্যদিকে, কৃতী সম্প্রতি ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজের ম্যাচ দেখতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন চর্চিত প্রেমিক কবির বাহিয়া।     

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ