Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলায় দ্বিতীয় পর্যায়ের শুনানি ১৪ই

এক সময় শোরগোল ফেলা পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলার দ্বিতীয় পর্যায়ের শুনানি হবে আগামী ১৪ আগস্ট।

পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলায় দ্বিতীয় পর্যায়ের শুনানি ১৪ই
  • ৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক সময় শোরগোল ফেলা পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলার দ্বিতীয় পর্যায়ের শুনানি হবে আগামী ১৪ আগস্ট। শুক্রবার কলকাতার দ্বিতীয় ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক শ্রুতিরূপা ঘোষ মাজি এই শুনানির দিন ধার্য করেন। মামলার সহকারী সরকারি আইনজীবী অমলেন্দু চক্রবর্তী বলেন, ‘১৪ আগস্ট সরকারপক্ষ প্রথম সওয়ালে অংশ নেবে। সুপ্রিম কোর্টের নির্দেশেই স্থগিত থাকা এই মামলার দ্বিতীয় পর্যায়ের শুনানি শুরু হতে চলেছে।’ এদিন এই মামলায় জেল হেপাজতে থাকা কাদের খান সহ দুই অভিযুক্তকে কড়া প্রহরায় আদালতে হাজির করা হয়। আদালত সূত্রে জানা গিয়েছে, এই ‘হাইপ্রোফাইল’ মামলায় ইতিমধ্যে কয়েকজন অভিযুক্তের সাজা হলেও দীর্ঘদিন ফেরার ছিল কাদের খান সহ দুই অভিযুক্ত। তাদের বিরুদ্ধে জারি হয়েছিল হুলিয়া। পরবর্তীকালে কলকাতা গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়ে দুই অভিযুক্ত। তাদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয়। চার্জ গঠন করে শুরু হয় মামলার দ্বিতীয় পর্যায়ের শুনানি। কিন্তু পরবর্তী সময় এই মামলায় হাইকোর্টের এক নির্দেশের পরিপ্রেক্ষিতে সরকারপক্ষ সুপ্রিম কোর্টে যায়। ফলে দীর্ঘদিন শুনানি বন্ধ থাকে। সম্প্রতি সুপ্রিম কোর্ট ফের নিম্ন আদালতে এই মামলার শুনানিতে সবুজ সংকেত দেয়। তার পরিপ্রেক্ষিতে বিচারভবন এই মামলায় দ্বিতীয় পর্যায়ে সওয়ালের দিন ঘোষণা করে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ