৬০ কোটি টাকা প্রতারণা মামলায় বিপাকে অভিনেত্রী শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা। এর মধ্যে তাঁদের বাড়িতে তল্লাশি চালাল আয়কর দপ্তর। পাশাপাশি তাঁদের রেস্তরাঁতেও তল্লাশি চলেছে। যদিও একে ‘তল্লাশি’ বলতে নারাজ শিল্পার আইনজীবী। তিনি জানিয়েছেন, নিয়মিত ভেরিফিকেশন চলছে। সে কারণেই শিল্পার বাসভবনে হানা দেওয়া হয়েছিল। উল্লেখ্য, গত আগস্টে তারকাদম্পতির বিরুদ্ধে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ করেছিলেন এক ব্যবসায়ী।



