Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সদ্যোজাত শিশুকন্যার দেহ উদ্ধার

সদ্যোজাত শিশুকন্যার দেহ উদ্ধার
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, উলুবেড়িয়া: পরিত্যক্ত ঘরের ভিতর থেকে সদ্যোজাত শিশুকন্যার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল উলুবেড়িয়া থানার জেলেপাড়ায়। উলুবেড়িয়া থানার পুলিস মৃতদেহ উদ্ধার করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে শিশুরা খেলা করার সময় ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে ওই পরিত্যক্ত বাড়ির ভিতর একটি ব্যাগ পড়ে থাকতে দেখে। স্থানীয় বাসিন্দারা সেখানে গিয়ে ব্যাগের ভিতর একটি সদ্যোজাত শিশু কন্যার মৃতদেহ দেখতে পায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ