Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

টি ট্যুরিজমের প্রসারে বাগান মালিকদের নিয়ে বৈঠক এসডিও’র

টি ট্যুরিজমের প্রসারে বাগান মালিকদের নিয়ে বৈঠক এসডিও’র
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: টি ট্যুরিজমের প্রসারে বাগান মালিকদের নিয়ে বৈঠক করলেন জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী। মঙ্গলবার বৈঠকে বড় বাগান মালিকদের পাশাপাশি ক্ষুদ্র চা বাগানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। জলপাইগুড়ি সদর মহকুমার অধীনে কোথায় কোথায় টি ট্যুরিজমের সম্ভাবনা রয়েছে, তা নিয়ে আলোচনা হয়। রাজ্য সরকার টি ট্যুরিজমের প্রসারে যে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত, সেই বার্তাও দেওয়া হয় এদিনের বৈঠকে। পর্যটন দপ্তরের পাশাপাশি ভূমি ও ভূমি সংস্কার এবং শ্রমদপ্তরের আধিকারিকরাও হাজির ছিলেন। 

Advertisement

মহকুমা শাসক বলেন, চা বাগানের পুনরুজ্জীবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প হাতে নিয়েছেন। এদিন টি ট্যুরিজম নিয়ে আলোচনা হয়েছে। খুব ভালো সাড়া মিলেছে। বড় চা বাগানের পাশাপাশি ক্ষুদ্র চা বাগানের প্রতিনিধিরাও এ ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। তাঁদের প্রকল্প তৈরি করে জমা দিতে বলা হয়েছে।
এদিন উপস্থিত জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতির সাধারণ সম্পাদক বিজয়গোপাল চক্রবর্তী বলেন, জেলার সদর মহকুমায় প্রচুর চা বাগান রয়েছে। তাছাড়া এই মহকুমার অধীনে ময়নাগুড়ির রামসাই, রাজগঞ্জের গজলডোবার মতো জনপ্রিয় পর্যটনকেন্দ্র রয়েছে। ফলে এখানে খুব ভালোভাবে টি ট্যুরিজমের প্রসার ঘটতে পারে। এদিন সেসব নিয়েই আলোচনা হয়েছে। টি ট্যুরিজমের পাশাপাশি হোম স্টে, ধর্মীয় পর্যটন সার্কিট নিয়েও কথা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ