Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সাধারণতন্ত্র দিবসে শূন্যে গুলি চালিয়ে বিতর্কে বিজেপি নেতা

সাধারণতন্ত্র দিবসে শূন্যে গুলি চালিয়ে বিতর্কে বিজেপি নেতা
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বারুইপুর: সাধারণতন্ত্র দিবসের দিন বারুইপুরে গুলি চালিয়ে বিতর্কে বিজেপির যুব নেতা।  বন্দুক চালানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। বিজেপির বারুইপুর নগর মণ্ডলের উদ্যোগে সাধারণতন্ত্র দিবসের আয়োজন করা হয়েছিল। সেখানে দেখা যায় বিজেপি যুব মোর্চার যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি মলয় চট্টোপাধ্যায় শূন্যে তাক করে বন্দুক চালাচ্ছেন। এই ছবি সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। যদিও রাতারাতি সেই ছবি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই বিষয়ে মলয় জানান, ‘এটা বন্দুক নয়, এয়ারগান। মেলায় বেলুন ফাটানোর জন্য যে বন্দুক ব্যবহার করা এটা তাই। এর সঙ্গে মানিকচক, বৈষ্ণবনগর বা ইংরেজবাজারের তুলনা করতে যাবেন না।’ অন্যদিকে, বারুইপুর পশ্চিম তৃণমূলের সভাপতি গৌতম দাস বলেন, ‘বিজেপি সন্ত্রাসবাদীদের দল। পুলিসকে বলব, কোথা থেকে সে এই বন্দুক পেল তা খতিয়ে দেখা হোক।’
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ