Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আচমকাই থমকে গেল ফেসবুক, বিপাকে কোটি কোটি ইউজার

রবিবার আচমকাই থমকে গেল ফেসবুক, লক্ষাধিক ইউজার বিপাকে। লগ-ইন করতে পারছেন না ব্যবহারকারীরা। বিস্তারিত পড়ুন।

আচমকাই থমকে গেল ফেসবুক, বিপাকে কোটি কোটি  ইউজার
  • ১৯ জুলাই, ২০২৬ ১৫:১৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবারে বড়ো বিপত্তি। আচমকাই থমকে গেল বিশ্বের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। প্রায় ১টার সময় শুরু হয় এই সমস্যা। হঠাৎ করেই ব্যবহার করা যাচ্ছেনা ফেসবুকের মেন ফিচারগুলি। অ্যাকাউন্ট লগ-ইন, তথ্য আদান প্রদান, কোনোরকম পোস্ট করতে পারছেনা ব্যবহারকারীরা। পাশাপাশি লক্ষাধিক ইউজার জানিয়েছে যে তাঁরা কম্পিউটার থেকে ফেসবুক ব্যবহার করতে পারছেন না। কম্পিউটার থেকে ফেসবুক খুলেলেই সেখানে দেখা যাচ্ছে ‘অ্যাকাউন্ট সাময়িকভাবে উপলব্ধ নয়’। তবে মোবাইল থেকে নাকি অনেকেই ব্যবহার করতে পারছেন এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া। ফেসবুকের পাশাপাশি তাঁদের নিজস্ব মেসেজিং অ্যাপ মেসেঞ্জারে কোনোরকম বার্তা পাঠানো যাচ্ছেনা। কী কারণে এই সমস্যা দেখা দিয়েছে তা নিয়ে এখনও পর্যন্ত কোনোরকম বিবৃতি দেওয়া হয়নি মেটার তরফ থেকে। আজ রবিবারে ফেসবুকের এইরকমভাবে আচমকাই বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন সোশ্যাল মিডিয়া ইউজাররা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ