Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সাধারণ মানুষও টাকা রাখতে পারবেন কলকাতা পুলিসের কো-অপারেটিভ ব্যাঙ্কে

সাধারণ মানুষও টাকা রাখতে পারবেন কলকাতা পুলিসের কো-অপারেটিভ ব্যাঙ্কে
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাধারণ মানুষের জন্য খুলে যাচ্ছে কলকাতা পুলিসের কো-অপারেটিভ ব্যাঙ্ক। পুলিস ছাড়াও আমজনতা এখানে চাইলে টাকা রাখতে পারবেন। নতুন এই ব্যবস্থা আগামী অর্থবর্ষ থেকে চালু হতে যাচ্ছে। কলকাতা পুলিস সূত্রে খবর, সকলকে এই ব্যাঙ্ক ব্যবহারের সুযোগ দিয়ে ব্যাঙ্কের মূলধন বাড়ানোই উদ্দেশ্য। ভবিষ্যতে এই ব্যাঙ্ক থেকে যাতে সাধারণ মানুষ ঋণ পান তার ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে।
Advertisement
কলকাতা পুলিসের কো-অপারেটিভ ব্যাঙ্ক নিয়ে বিভিন্ন অভিযোগ উঠেছে। পুলিসকর্মীদের জমানো টাকা অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে বলে জল্পনা শুরু হয়। বিতর্ক আরও উস্কে দেয় দীর্ঘ ১৩ বছর নির্বাচন না হওয়ায়। প্রশাসক দিয়ে কাজকর্ম চালানোয় কোনও সিদ্ধান্তই হয়নি। নির্বাচিত বডি না থাকায় রিজার্ভ ব্যাঙ্কের কাছে কোনও প্রস্তাব পাঠানো যায়নি। এই নিয়ে পুলিস মহলে অসন্তোষ ছিল। বিষয়টি কানে যাবার পরই কলকাতা ও রাজ্য পুলিসের ওয়েলফেয়ার কমিটির কো-অডিনেটার শান্তনু সিনহা বিশ্বাস উদ্যেগী হন। এরপর চলতি মাসের ৭ তারিখ নির্বাচন হয়।  ১০৩ জন সদস্য কে নিয়ে নতুন বোর্ড তৈরি হয়েছে।
নতুন বডি ক্ষমতায় আসার পরই সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ককে আর্থিক দিক থেকে লাভবান করার। বাড়তি আমানত সংগ্রহের উপর জোর দেওয়া হয়েছে। 
সেই কারণেই সিদ্ধান্ত হয়েছে এই ব্যাঙ্ককে শুধুমাত্র পুলিসকর্মীদের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। সাধারণ মানুষকেও অ্যাকাউন্ট খোলার সুযোগ দিতে হবে। জনগণ যাতে এখানে টাকা রাখতে উৎসাহী হয় সেজন্য অন্য ব্যাঙ্কের চাইতে বাড়তি সুদের ব্যবস্থা করা হবে। প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে। পাশাপাশি স্বচ্ছতা রাখতে ব্যাঙ্কের আয়-ব্যয়ের চিত্র তুলে ধরা হবে। যাতে কোথাও কোনও সংশয় না থাকে। 
সম্পর্কিত সংবাদ