নিজস্ব প্রতিনিধি, বারাসত: জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে রকমারি থিম ও আলোর জাদুতে সেজে উঠেছে অশোকনগর। শহর বাসিন্দাদের কাছে পরিচিত শহর যেন কিছুটা অপরিচিত হয়ে উঠেছে। অশোকনগরের হরিপুর মোড় থেকে দেবীনগরের বাইপাস মোড় পর্যন্ত তিন কিলোমিটারের মধ্যে ১৯টি বড় বাজেটের পুজো হয়। মণ্ডপ সংলগ্ন মাঠে বসে মেলা। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। পুজো চলবে ১৪ তারিখ পর্যন্ত। এই সময়ে ভিড় সামলাতে আগেভাগে সতর্ক পুলিস।



