Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পাশের হার, হাই স্কোরে এগিয়ে বিজ্ঞান শাখা

তিনটি শাখার মধ্যে উচ্চ মাধ্যমিকে পাশের হারে এগিয়ে রয়েছেন বিজ্ঞানের ছাত্রছাত্রীরা। মোট ১ লক্ষ ১০ হাজার ৮৩ জন পরীক্ষার্থী ছিলেন বিজ্ঞান শাখা থেকে।

পাশের হার, হাই স্কোরে এগিয়ে বিজ্ঞান শাখা
  • ১৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিনটি শাখার মধ্যে উচ্চ মাধ্যমিকে পাশের হারে এগিয়ে রয়েছেন বিজ্ঞানের ছাত্রছাত্রীরা। মোট ১ লক্ষ ১০ হাজার ৮৩ জন পরীক্ষার্থী ছিলেন বিজ্ঞান শাখা থেকে। তার মধ্যে ৯৯.১৯ শতাংশই পাশ করেছেন। পাশের হারে দ্বিতীয় স্থানে রয়েছে বাণিজ্য শাখা। ৩৫,২৮৫ জন ছাত্রছাত্রী ছিলেন এই শাখায়। পাশের হার ৯৩.৬৭ শতাংশ। সবচেয়ে কম পাশের হার আর্টস বা কলা বিভাগে (৮৯.১৯ শতাংশ)। তবে, ছাত্রছাত্রীর সংখ্যাও সবচেয়ে বেশি, ৪ লক্ষ ২৫ হাজার ৬৮৭ জন। তাই শিক্ষামহলের বক্তব্য, প্রতিবছরের মতো এবারও ‘ল অব অ্যাভারেজে’ এই শাখাতেই পাশের হার সবচেয়ে কম।

Advertisement

এবার দেখা যাক, কোন শাখার কতজন কোন গ্রেডে উত্তীর্ণ হয়েছেন। এ++ গ্রেডে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হয়েছেন ৩,৬৭৮ জন। কলা এবং বাণিজ্য শাখায় এই সংখ্যা যথাক্রমে ২,১৬৩ এবং ৫৯৩ জন। এ+ গ্রেডে বিজ্ঞান বিভাগের ২৫,৫১০ পরীক্ষার্থী রয়েছেন। আর কলা ও বাণিজ্য শাখায় যথাক্রমে ২১,৭৪৩ এবং ৪,৫৯০ জন রয়েছেন। এ গ্রেডে বিজ্ঞান বিভাগের ৪৯,৮১১ জন প্রার্থী রয়েছেন। কলা ও বাণিজ্য বিভাগে এই সংখ্যা যথাক্রমে ৫৬,৪৪৫ জন এবং ১০,০০১ জন। বি+ গ্রেডে বিজ্ঞান বিভাগের ২৮,৫২৩ জন রয়েছেন। আর কলা ও বাণিজ্য শাখায় যথক্রমে রয়েছেন ১ লক্ষ ১১ হাজার ৬৭৯ জন এবং ১২,০৫৩ জন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ