Bartaman Logo
২৭ মে, ২০২৬

সিয়াচেনে শহিদ ত্রিপুরার জওয়ান

সিয়াচেনে শহিদ ত্রিপুরার জওয়ান
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
বিশেষ সংবাদদাতা, আগরতলা: সিয়াচেনে শহিদ ত্রিপুরার সন্তান শুভঙ্কর ভৌমিক। ভারতীয় সেনার এই জওয়ানের বাড়ি ত্রিপুরার গোমতী জেলার অমরপুরের বীরগঞ্জ পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে, সিয়াচেনে গেলেসিয়া এলাকায় সোমবার দুপুরে একটি উদ্ধারকাজ চালানোর সময় বরফ ধসে চাপা পড়েন ওই জওয়ান। পরে তাঁর দেহ উদ্ধার করা হয়। তাঁর মৃত্যুর খবর বীরগঞ্জের বাড়িতে পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে। আজ, বুধবার তাঁর দেহ আগরতলায় ফিরবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ