Bartaman Logo
৩০ জুলাই, ২০২৬

ককরোচ বিক্ষোভ রুখতে র‌্যাফের মজুত ‘অস্ত্রের’ তালিকা নষ্ট করা যাবে না, কেন্দ্রকে সুপ্রিম-নির্দেশ

গত ২০ জুলাই সংসদ অভিযান রুখতে পুলিশের বিরুদ্ধে পেলেট গান চালানোর অভিযোগ উঠেছে। সরকারি নথিতেও তা ‘ফাঁস’ হয়েছে।

ককরোচ বিক্ষোভ রুখতে র‌্যাফের মজুত ‘অস্ত্রের’ তালিকা নষ্ট করা যাবে না, কেন্দ্রকে সুপ্রিম-নির্দেশ
  • ৩০ জুলাই, ২০২৬ ১২:৫৫
Prefer us on Google

নয়াদিল্লি, ৩০ জুলাই: দিল্লির যন্তরমন্তরে পড়ুয়া বিক্ষোভ দমনে র‌্যাপিড অ্যাকশন ফোর্স (র‌্যাফ) কী কী অস্ত্রশস্ত্র মজুত রেখেছিল। সেই তালিকা কেন্দ্রকে সংরক্ষণ করতে হবে। পুলিশের পেলেট গান বিতর্কে আজ, বৃহস্পতিবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

Advertisement

গত ২০ জুলাই সংসদ অভিযান রুখতে পুলিশের বিরুদ্ধে পেলেট গান চালানোর অভিযোগ উঠেছে। সরকারি নথিতেও তা ‘ফাঁস’ হয়েছে। যদিও দিল্লি পুলিশ বিষয়টি অস্বীকার করে আসছে প্রথম থেকেই। ককরোচ আন্দোলনে পেলেট গান চালানোর অভিযোগ খতিয়ে দেখতে রাজি হয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এমনকী ছররায় কেউ জখম হয়ে থাকলে তাঁর চিকিৎসার সুব্যবস্থা করতে সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। 
যদিও বিক্ষোভে ছররা গুলির ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা জারিতে অস্বীকার করেছে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন সদস্যদের বেঞ্চ। প্রাক্তন কেন্দ্রীয় তথ্য কমিশনার যশোবন্ত আজাদ এই আবেদন করেছিলেন। তা খারিজ করে সুপ্রিম কোর্ট বলেছে, ‘লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়েও পরিস্থিতি নিয়ন্ত্রণ না করা গেলে পুলিশকে গুলি চালানোর অনুমতি দেওয়া হয়েছে। কোনো বিক্ষোভ দুষ্কৃতীদের নিয়ন্ত্রণে চলে গেলে তখন পুলিশকে কড়া পদক্ষেপ করতে হয়। সেক্ষেত্রে পেলেট গান ব্যবহারে কীভাবে নিষেধাজ্ঞা দেওয়া যেতে পারে?’

Advertisement
সম্পর্কিত সংবাদ