Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

স্বাস্থ্য শিবিরে হৃদরোগে আক্রান্ত রোগী, ভর্তি হাসপাতালে

স্বাস্থ্য শিবিরে হৃদরোগে আক্রান্ত রোগী, ভর্তি হাসপাতালে
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: স্বাস্থ্য শিবিরে ডাক্তার দেখাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হলেন এক রোগী। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চালু করা সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে রবিবার এসেছিলেন তিনি। সেখানে অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে হোসেন মল্লিক নামে ওই রোগীকে সেখানেই চিকিৎসা করা হয়। কিন্তু তাঁর অক্সিজেন মাত্রা ক্রমাগত কমতে থাকলে তাঁকে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজে রেফার করা হয়। সেখানে জরুরি বিভাগের অধীনে তাঁর চিকিৎসা চলছে। তিনি বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন। রোগীর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। রোগীর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেবাশ্রয় কর্মসূচিতে আসা এক ন’বছরের নাবালকের হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়ে। অস্ত্রোপচার করার প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। সে কথা জানতে পারার পর ওই নাবালকের চিকিৎসার যাবতীয় দায়ভার নিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ক্যান্সার আক্রান্ত এক রোগীর চিকিৎসা পরিষেবার বিষয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেবাশ্রয় কর্মসূচি থেকে। গত বৃহস্পতিবার থেকে ডায়মন্ডহারবারে চালু হয়েছে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত এই বিশেষ শিবির। তাতে রবিবার দিন সব থেকে বেশি মানুষ উপস্থিত হয়েছিলেন। ১৫ হাজার ৭৮৫ জন চিকিৎসা পেয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ