সংবাদদাতা, বসিরহাট: এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। স্বরূপনগরের চারঘাট গড়পাড়ার বাসিন্দা ওই দশম শ্রেণীর ছাত্রী বুধবার বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বলে জানা গিয়েছে। খবর দেওয়া হয় স্বরূপনগর থানার পুলিসকে। তারা ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বসিরহাট জেলা হাসপাতালে। জানা গিয়েছে, স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই নাবালিকার। কিন্তু সম্প্রতি তাঁদের সম্পর্ক ভেঙে যায়। এরপর তাদের একান্ত ছবি ওই যুবক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন বলে অভিযোগ। সেই কারণে অপমানে ওই ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পরিবারের।



