নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বসিরহাট: এক বধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক তৃণমূল নেতা। ঘটনাটি স্বরূপনগরের গোবিন্দপুর পঞ্চায়েত এলাকার। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মামুন কবির। তিনি তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক আহ্বায়ক। ধৃতকে রবিবার আদালতে তোলা হলে তিনদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। স্বরূপনগর এলাকার বছর উনত্রিশের এক বধূ শুক্রবার বাড়িতে একাই ছিলেন। সেই সুযোগে তৃণমূল নেতা মামুন কবির ওই বাড়িতে ঢোকেন। অভিযোগ, এরপর তিনি ওই বধূকে ধর্ষণ করেন। ঘটনার কথা কাউকে বললে প্রাণনাশের হুমকিও দেন। তবে পরিবারের লোকেরা ফিরলে ওই বধূ তাঁদের ঘটনার কথা জানান। শনিবার স্বরূপনগর থানার পুলিস ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে।এ বিজেপির যুবনেতা পলাশ সরকার বলেন, খুবই লজ্জাজনক ঘটনা। তৃণমূল বিধায়ক বীণা মণ্ডল বলেন, পুরোটাই রাজনৈতিক ষড়যন্ত্র।



