Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

স্বরূপনগরে ৩ তৃণমূল নেতার বাড়িতে হামলা, গ্রেপ্তার ১৪

স্বরূপনগরে ৩ তৃণমূল নেতার বাড়িতে হামলা, গ্রেপ্তার ১৪
  • ৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: বৃহস্পতিবার রাতে স্বরূপনগরের তৃণমূল নেতাদের বাড়িতে হামলা হল। শুধু হামলা নয়, খুন ও ধর্ষণের হুমকিও দেওয়া হয়। এনিয়ে উত্তপ্ত হয়ে ওঠে স্বরূপনগরের নিত্যানন্দকাটি পঞ্চায়েতের বালতি এলাকা। এই ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিস। 
Advertisement
বৃহস্পতিবার রাতে স্বরূপনগরের বালতি এলাকার পঞ্চায়েত সদস্য জেসমিনা মণ্ডল, মিজানুর রহমান মোল্লা ও সংখ্যালঘু সেলের সভাপতি কবির হোসেন মণ্ডল বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। অশ্লীল ভাষায় গালিগালাজ করার পাশাপাশি বাড়ির সদস্যদের হুঁশিয়ারি দিয়ে বাইরে আসতে বলা হয়। এরপর বাড়িতে ভাঙচুরও চালানো হয়। এমনকী দরজা ভেঙে ভিতরেও ঢোকে দুষ্কৃতীরা। এরপর আলমারি ভেঙে লক্ষাধিক টাকা নিয়ে পালায় তারা। শুধু তাই নয়, মহিলাদের শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। পাশাপাশি তাঁদের শরীরে থাকা সোনার গয়নাও নিয়ে গিয়েছে তারা। এনিয়ে স্বরূপনগর থানায় অভিযোগ জানিয়েছেন আক্রান্তরা।
সম্পর্কিত সংবাদ