নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি থেকে সোনার গয়না চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল বজবজে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ বজবজ কালীমন্দির চত্বরে পরিবারকে নিয়ে রাসের মেলা দেখতে গিয়েছিলেন দীনেশ প্রামাণিক নামে ওই ব্যবসায়ী। রাতে তিনি ফিরে আসেন। বাড়ির ভিতরে ঢুকে দেখেন, পিছনের দরজা ভাঙা। সোনার গয়না চুরি গিয়েছে বলে অভিযোগ।



