Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সবংয়ের মহিলার অঙ্গদানে নতুন জীবন ৫ রোগীর

সবংয়ের মহিলার অঙ্গদানে নতুন জীবন ৫ রোগীর
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের মরণোত্তর অঙ্গদান স্মরণীয় করল রাজ্যের অঙ্গদান আন্দোলনকে। পিজি হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি ছিলেন পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা সুজাতা মণ্ডলের (৪৭) ব্রেন ডেথ বা মস্তিষ্কের মৃত্যু হয়েছে বলে ঘোষণা করা হয় রবিবার। তাঁর পরিবারের সম্মতিতে অঙ্গদানের সিদ্ধান্ত হয়। তার প্রেক্ষিতে নতুন জীবন পেতে চলেছেন কমপক্ষে পাঁচজন। ওই রাতেই অঙ্গ উত্তোলন প্রক্রিয়া সম্পন্ন হয়। দু’টি কর্নিয়া বাদে গ্রহীতাদের শরীরে অঙ্গ প্রতিস্থাপন প্রক্রিয়া শেষ হয় সোমবার সকালের মধ্যেই।  
Advertisement
পিজি সূত্রে খবর, সুজাতাদেবীর লিভার পেয়েছেন পিজি হাসপাতালে ভর্তি ২৯ বছর বয়সি এক যুবক। লিভারের জটিল রোগে ভুগছেন তিনি। অঙ্গ প্রতিস্থাপন ছাড়া তঁর কাছে বিকল্প কোনও উপায় ছিল না। দাতার দু’টি কিডনি কাজে লাগানো হয়েছে। একটি কিডনি পেয়েছেন পিজির নেফ্রোলজি ওয়ার্ডে ভর্তি এক মহিলা। অন্যটি পেয়েছেন মুকুন্দপুর লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ৪৯ বছর বয়সি এক ব্যক্তি। দু’জনেই অন্তিম পর্যায়ের কিডনি অসুখে (ক্রনিক কিডনি ডিজিজে) আক্রান্ত ছিলেন। সুজাতাদেবীর দু’টি চোখের কর্নিয়া দান করা হয়েছে পিজি হাসপাতালের চক্ষু বিভাগে।  
পিজি হাসপাতাল সূত্রে খবর, জানুয়ারি মাসের প্রথমার্ধে পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বাসিন্দা সুজাতাদেবী বাড়ির সামনেই পথ দুর্ঘটনার কবলে পড়েন। বাইকে করে তিনি যাচ্ছিলেন। দুর্ঘটনার জেরে রাস্তায় পড়ে যান। মাথায় গুরুতর আঘাত পান। তাঁকে ভর্তি করা হয় এখানকার ট্রমা সেন্টারে। প্রাণ বাঁচাতে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। কিন্তু শেষরক্ষা হয়নি। রবিবার, ১৯ জানুয়ারি তার মস্তিষ্কের মৃত্যু হয়েছে বলে ঘোষণা করে পিজি’র ব্রেন ডেথ কমিটি।
Advertisement
সম্পর্কিত সংবাদ