Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

স্বামী-স্ত্রীর মনোমালিন্য, সুযোগ বুঝে ভরতপুরে ঘর ফাঁকা করল চোর

স্বামী-স্ত্রীর মনোমালিন্য, সুযোগ বুঝে ভরতপুরে ঘর ফাঁকা করল চোর
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কান্দি: ভরতপুরে দিনেদুপুরে চুরির ঘটনা। স্বামী ও স্ত্রীর মধ্যে মনোমালিন্যের জেরে বাড়িতে কেউ না থাকার সুযোগে চুরির ঘটনা ঘটল। সোমবার ভরতপুর থানার পিছনের একটি বাড়িতে এই চুরি হয়েছে বলে দাবি। ভরতপুর থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। তবে, এদিন বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। এমনকী, কী কী চুরি গিয়েছে তাও জানা সম্ভব হয়নি। 
Advertisement
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই বাড়ির দম্পতির মধ্যে মনোমালিন্যের জেরে গত তিনদিন ধরে স্বামী বাড়িতে ছিলেন না। বাড়িতে স্ত্রী মালেকা খাতুন একাই ছিলেন। এদিন সকাল ১০টা নাগাদ তিনিও বাপেরবাড়ি স্থানীয় তালগ্রামে গিয়েছিলেন বলে দাবি করেন। সেই সুযোগ বাড়িতে চুরির ঘটনা ঘটে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ