Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে বাড়িতে ঢুকতে বাধা আত্মীয়দের

স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে বাড়িতে ঢুকতে বাধা আত্মীয়দের
  • ২৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ময়নাগুড়ি: স্বামীর মৃত্যুর পর স্বামীর বাড়িতেই ঠাঁই হচ্ছে না স্ত্রী ও ছেলের। ননদদের বিরুদ্ধে ঘরে তালা আটকে রাখার অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে সাদা থান পরেই সদ্য স্বামীহারা স্ত্রী ও পুত্র বৃহস্পতিবার ময়নাগুড়ি থানার দ্বারস্থ হলেন। বৃহস্পতিবার ময়নাগুড়ি থানায় তিনি তিন জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিস জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি ময়নাগুড়ি শহরের ৬ নম্বর ওয়ার্ডের হাসপাতালপাড়ার। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে সুপ্রিয়া ঘোষের স্বামী পিন্টু ঘোষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে অভিযোগ। পারিবারিক সমস্যার কারণে কয়েক বছর ধরে তাঁর স্ত্রী বাবার বাড়িতে থাকেন। তবে পিন্টুবাবু মাঝেমধ্যেই তাঁর শ্বশুরবাড়ি দোমহনি থেকে ছেলেকে বাড়ি নিয়ে আসতেন। স্বামীর মৃত্যুর পর স্বামীর বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠান করতে চান স্ত্রী ও পুত্র। অভিযোগ, সেই বাড়িতে তাঁর ননদরা প্রবেশ করতে দিচ্ছে না।
Advertisement
এনিয়ে ননদ মানি দাস বলেন, আমার বউদি কয়েক বছর ধরে বাবার বাড়ি রয়েছে। এখন স্বামী মারা যাওয়ার পর তিনি বাড়ি আসতে চাইছেন। স্বামী বেঁচে থাকতে কোনও খোঁজখবর নিতেন না। এখন স্বামীর দোহাই দিয়ে বাড়িতে ঢুকতে চাইছেন। এটা সম্ভব নয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ