নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হকিতে বাংলার জন্য সুখবর। বিশ্ব হকি সংস্থার (এফআইএইচ) ‘ক্যাটাগরি টু’ সার্টিফিকেট পেল যুবভারতী ক্রীড়াঙ্গনের অ্যাস্ট্রোটার্ফ। ফলে এই স্টেডিয়ামে আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে কোনও বাধা রইল না। ভুবনেশ্বর, রায়পুর, রাঁচি, চেন্নাই ও দিল্লির পর হকির জন্য আরও একটি ভেন্যু পেল ভারত। বিশ্ব হকি সংস্থা জানিয়েছে, কলকাতার হকি টার্ফ বেশ উন্নত মানের। এখানে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনে সমস্যা হবে না।



