Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সেবাব্রতী শশীপদ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী পালন

সেবাব্রতী শশীপদ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী পালন
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বরানগর: বরানগরে সেবাব্রতী শশীপদ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু শতবর্ষ পালন করা হয় রবিবার। এদিন বরানগর রাজকুমারি স্কুলের সামনে তাঁর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। ওই কর্মসূচিতে কমিটির সভাপতি তথা সাহিত্যিক দীনেশচন্দ্র ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক তথা শিক্ষক তাপস বাগচী ও শশিপদ লাইব্রেরীর সভাপতি সন্দীপ নিয়োগী সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, শশীপদবাবু বরানগরে নারী শিক্ষার প্রসার, বিধবা বিবাহ চালু করা, মাদকদ্রব্য বিরোধী অভিযান, শ্রমিকদের অধিকার রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। সমস্ত বাধাকে অতিক্রম করে তিনি তার ভূমিকা পালন করেছিলেন আর এই কাজে তিনি পাশে পেয়েছিলেন সহধর্মিণী রাজকুমারী দেবীকে।
Advertisement
সম্পর্কিত সংবাদ