Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

স্বাভাবিক হল না বিএসএনএলের পরিষেবা, ক্ষোভ

স্বাভাবিক হল না বিএসএনএলের পরিষেবা, ক্ষোভ
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্ষবরণের রাতে সেন্ট্রাল অ্যাভিনিউ এবং মহাত্মা গান্ধি রোডের সংযোগস্থলে থাকা বিএসএনএল এক্সচেঞ্জে আগুন লেগেছিল। তার জেরে ব্যাহত হয়েছিল বিএসএনএল কলকাতা সার্কেলের বিস্তীর্ণ এলাকার পরিষেবা। সেই রাত থেকে বুধবার পর্যন্ত দিনভর স্তব্ধ হয়ে যায় উত্তর কলকাতা, উত্তর শহরতলি, হাওড়া ও হুগলির মোবাইল পরিষেবা। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটির তরফে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে মেরামতির কাজ শুরু হয়। বৃহস্পতিবার সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়, পরিস্থিতি তারা স্বাভাবিক করতে পেরেছে। যদিও গ্রাহকদের একাংশের অভিযোগ, এদিন রাত পর্যন্ত তাঁরা সুষ্ঠু পরিষেবা পাননি। কথা বলতে যেমন সমস্যা হয়েছে, তেমনই ডেটা পরিষেবাও বিঘ্নিত হয়েছে। অনেকের মোবাইল ফোন কল আসা ও যাওয়ার কোনওটিই সম্ভব হয়নি বৃহস্পতিবার রাত পর্যন্ত। 
Advertisement
সম্পর্কিত সংবাদ