Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

বায়োপিকে বাদ সাই

সংগীতশিল্পী এম এস সুব্বুলক্ষ্মীর বায়োপিক থেকে বাদ পড়ছেন অভিনেত্রী সাই পল্লবী। মুক্তির অপেক্ষায় তাঁর বলিউড ডেবিউ ছবি ‘এক দিন’

বায়োপিকে বাদ সাই
  • ২৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংগীতশিল্পী এম এস সুব্বুলক্ষ্মীর বায়োপিক থেকে বাদ পড়ছেন অভিনেত্রী সাই পল্লবী। মুক্তির অপেক্ষায় তাঁর বলিউড ডেবিউ ছবি ‘এক দিন’। সম্প্রতি সেই ছবির এক অনুষ্ঠানে মুম্বই এসেছিলেন সাই। ছবিতে তাঁর বিপরীতে আমির খানের পুত্র জুনেইদ খান। এর মাঝেই ইন্ডাস্ট্রি অন্দরে জল্পনা, সুব্বুলক্ষ্মীর বায়োপিক হাতছাড়া হচ্ছে সাইয়ের। তাঁর পরিবর্তে বায়োপিকে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন রুক্মিণী বসন্ত। তবে কী কারণে এই পরিবর্তন? তা অবশ্য জানা যায়নি। এ প্রসঙ্গে কোনো আনুষ্ঠানিক ঘোষণাও করা হয়নি নির্মাতাদের তরফে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে ছবির শ্যুটিং শুরু হতে পারে। উল্লেখ্য, এরপর সাই পল্লবীর হাতে রয়েছে ‘কল্পি: ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েল। সর্বভারতীয় স্তরের এই ছবির কাজও চলছে পুরোদমে।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ