দক্ষিণ ভারতের প্রখ্যাত গায়িকা এস জানকী প্রয়াত। শনিবার মাইসুরুতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৮ বছর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্ষীয়ান শিল্পীকে গত ১১ জুলাই দুপুরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি করানো হয়। চিকিৎসা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন তিনি। সবরকম চেষ্টা করেন চিকিৎসকরা। তবে শেষরক্ষা হয়নি। শনিবার সন্ধ্যায় তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ছ’দশকের বেশি সময় ধরে তামিল, তেলুগু, কন্নড়, হিন্দি সহ ভারতীয় ভাষায় ৪০ হাজারের বেশি গান রেকর্ড করেছেন। সেরা মহিলা প্লেব্যাক গায়িকা হিসাবে চারবার পেয়েছেন জাতীয় পুরস্কার। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সংগীতজগৎ।



