Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ফের পূর্ব মেদিনীপুরে মাধ্যমিক পরীক্ষার কনভেনরের দায়িত্ব পেলেন সত্যজিৎ কর

২০২৬সালে মাধ্যমিক পরীক্ষায় পূর্ব মেদিনীপুর জেলায় কনভেনরের দায়িত্ব পেলেন সত্যজিৎ কর। তিনি কাঁথি-৩ব্লকের সরপাই মডেল ইন্সটিটিউশনের টিচার ইনচার্জ।

ফের পূর্ব মেদিনীপুরে মাধ্যমিক পরীক্ষার কনভেনরের দায়িত্ব পেলেন সত্যজিৎ কর
  • ৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: ২০২৬সালে মাধ্যমিক পরীক্ষায় পূর্ব মেদিনীপুর জেলায় কনভেনরের দায়িত্ব পেলেন সত্যজিৎ কর। তিনি কাঁথি-৩ব্লকের সরপাই মডেল ইন্সটিটিউশনের টিচার ইনচার্জ। ২০২৪সাল থেকে পরপর তিনবার মাধ্যমিক পরীক্ষার কনভেনরের দায়িত্ব পেলেন সত্যজিৎবাবু। সফলভাবে ওই পরীক্ষা আয়োজন করায় মধ্যশিক্ষা পর্ষদ তৃতীয়বার তাঁকে ওই দায়িত্ব দিয়েছে। ১আগস্ট পর্ষদ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। রবিবার কাঁথিতে গিমাগেড়িয়া ওয়েলফেয়ার হাইমাদ্রাসার টিচার ইনচার্জ আমানুর হোসেন, রহমানিয়া হাইমাদ্রাসার টিচার ইন-চার্জ মইদুল আলি খান, শিক্ষক রামকৃষ্ণ কোটাল, রহমত আলি সাহা ও শিবশঙ্কর কোটাল প্রমুখ পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান। সত্যজিৎবাবু বলেন, এর আগে দু’বার সুষ্ঠুভাব মাধ্যমিক পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিয়েছি। ২০২৬সালেও সফলভাবে পরীক্ষা সম্পন্ন করার গুরুদায়িত্ব পালন করব।-নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ