Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভোটের রাতে রহস্যমৃত্যু এক যুবকের, চাঞ্চল্য গোটা এলাকায়

গতকাল ছিল রাজ্যে প্রথম দফার নির্বাচন। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া বৃহস্পতিবারের ভোট সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে

ভোটের রাতে রহস্যমৃত্যু এক যুবকের, চাঞ্চল্য গোটা এলাকায়
  • ২৪ এপ্রিল, ২০২৬ ০১:২০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: গতকাল ছিল রাজ্যে প্রথম দফার নির্বাচন। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া বৃহস্পতিবারের ভোট সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। ভোটের রেশ কাটার আগেই আজ সকালে  চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদে।  সামশেরগঞ্জের বাসুদেবপুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হল। তখনও ভোরের আমেজ কাটেনি। হঠাৎ স্থানীয়দের নজরে আসে মৃত অবস্থায় এক যুবক বাসুদেবপুরের  সিনেমা হলের পিছনের মাঠে পড়ে আছে। এরপর স্থানীয়রা খবর দেন পুলিশে। পুলিশ এসে মৃতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

Advertisement

 প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে মৃতের নাম ফারহাদ শেখ(২৭)। সামশেরগঞ্জ থানার পূর্ব দেবীদাসপুরের বাসিন্দা ছিলেন ফারহাদ। তদন্তকারী দলের তরফে জানা গিয়েছে যুবকের গায়ের গেঞ্জি তাঁর গলাতেই বাধা ছিল। কী কারণে এই মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যুবকের পরিবার এবং স্থানীয়দের। তদন্ত করে দেখা হচ্ছে মৃত যুবক বাসুদেবপুরে কোনও কাজে এসেছিলেন নাকি অন্য জায়াগায় খুন করে সিনেমা হলের পিছনে দেহ ফেলে রাখা হয়েছে। ফারহাদের পরিবারের পক্ষ থেকে দোষীর কড়া শাস্তির দাবি জানানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ