‘মির্জাপুর’ সিরিজের গল্প অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমা। শোনা যাচ্ছে, সেই ছবি থেকে সরলেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। তাহলে কে অভিনয় করবেন বাবলু পণ্ডিতের চরিত্রে। সূত্রের খবর, বিক্রান্তের পরিবর্তে সেই ছবিতে থাকছেন অভিনেতা জিতেন্দ্র কুমার। ‘পঞ্চায়েত’ খ্যাত অভিনেতা ইতিমধ্যে কাস্টিংয়ে যুক্ত হয়েছেন বলে খবর। কেন আচমকা ছবি থেকে সরলেন বিক্রান্ত। জানা গিয়েছে, ‘মির্জাপুর’ সিরিজের প্রথম সিজনে তাঁর চরিত্রটিকে মেরে ফেলা হয়েছিল। ছবিতেও তেমনই চিত্রনাট্য থাকবে বলে খবর। তাই একই গল্পে একাধিকবার অভিনয় করতে রাজি হননি বিক্রান্ত। ইতিমধ্যে জিতেন্দ্র নিজের অংশের জন্য প্রস্তুতি শুরু করেছেন বলে খবর। কেবল জিতেন্দ্রই নন, অভিনেতা রবি কিষাণও থাকছেন এই সিনেমায়। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ছবির ঘোষণা হতে পারে।



