Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ভেঙে পড়েছিলেন সঞ্জু স্যামসন

২০২৬ টি-২০ বিশ্বকাপ জয়ে ভারতের প্রধান নায়ক অবশ্যই সঞ্জু স্যামসন। শুরুর দিকে প্রথম একাদশে জায়গাই হচ্ছিল না তাঁর। তবে সুপার এইটে সুযোগের সদ্ব্যবহারে ভুল হয়নি কেরালাইটের

ভেঙে পড়েছিলেন সঞ্জু স্যামসন
  • ১৫ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

নয়াদিল্লি: ২০২৬ টি-২০ বিশ্বকাপ জয়ে ভারতের প্রধান নায়ক অবশ্যই সঞ্জু স্যামসন। শুরুর দিকে প্রথম একাদশে জায়গাই হচ্ছিল না তাঁর। তবে সুপার এইটে সুযোগের সদ্ব্যবহারে ভুল হয়নি কেরালাইটের। এরপর সেমি-ফাইনাল ও ফাইনালেও নায়ক তিনি। সম্প্রতি বিশ্বকাপের পারফরম্যান্স প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজে প্রথম একাদশের জন্য সতীর্থদের সঙ্গে লড়াই করতে হচ্ছিল। তাতে স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম না। তারপর প্রথম একাদশে জায়গা হারাই। তাতে ভেঙে পড়েছিলাম। কারণ আমার স্বপ্ন ছিল, দেশকে বিশ্বকাপ জেতানো। তবে জানতাম ম্যানেজমেন্ট আমার উপর ভরসা করে। তাই  মানসিকভাবে তৈরি ছিলাম। শেষ পর্যন্ত টিমের প্রয়োজনে সেরাটা মেলে ধরতে পারায় খুবই খুশি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ