Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সঞ্জয়ের নতুন ছবি

সঞ্জয়ের নতুন ছবি
  • ১৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কমেডি ছবিতে কাজ করতে চলেছেন অভিনেতা সঞ্জয় দত্ত। পরিচালক সোহেলের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। শোনা যাচ্ছে, এই সিনেমায় ‘লার্জার দ্যান লাইফ’ চরিত্রে দেখা যাবে সঞ্জয়কে। তিনি ছাড়াও আরও একজন নায়ক থাকবেন ছবিতে। সেই চরিত্রে অভিনয় করছেন সলমন খানের বোন অর্পিতা খানের স্বামী তথা অভিনেতা আয়ূস শর্মা। ইতিমধ্যে সঞ্জয় ও আয়ূসের সঙ্গে একাধিকবার মিটিং সেরেছেন সোহেল। ছবির চিত্রনাট্য পছন্দ হয়েছে দু’জনেরই। মূলত হাসির মোড়কে পাঞ্জাবের গ্যাংস্টার জগৎকে পর্দায় ফুটিয়ে তুলবেন পরিচালক। এর আগে ‘ম্যায়নে দিল তুজকো দিয়া’ ছবিতে সোহেলের পরিচালনায় কাজ করেছিলেন সঞ্জয়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ