Bartaman Logo
৩০ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রবীন্দ্রভারতীর অন্তবর্তী উপাচার্য হলেন সন্দীপ চক্রবর্তী

স্থায়ী উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিয়েছিলেন ৫ জুন। তারপর থেকে উপাচার্যের পদ শূন্যই ছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে।

রবীন্দ্রভারতীর অন্তবর্তী উপাচার্য হলেন সন্দীপ চক্রবর্তী
  • ৩০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্থায়ী উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিয়েছিলেন ৫ জুন। তারপর থেকে উপাচার্যের পদ শূন্যই ছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। অবশেষে, এতদিনে অন্তবর্তী উপাচার্য পেতে চলেছে এই বিশ্ববিদ্যালয়। বিখ্যাত ভাস্কর এবং এই বিশ্ববিদ্যালয়েরই ভিজ্যুয়াল আর্টস ফ্যাকাল্টির ডিন সন্দীপ চক্রবর্তী উপাচার্য হচ্ছেন। উচ্চশিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছে। সূত্রের খবর, শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে পারেন। শিক্ষকদের দাবি, উপাচার্যের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কাজ যেমন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছিল, তেমনই স্নাতকোত্তরে ভরতি প্রক্রিয়াও কার্যত থমকে ছিল। ক্যাম্পাসে তৈরি হয়েছিল ব্যাপক নৈরাজ্য। দুই পক্ষের ছাত্র সংঘর্ষে প্রায়ই উত্তপ্ত হচ্ছিল ক্যাম্পাস। তাই স্থায়ী উপাচার্যের নিয়োগকে স্বাগত জানিয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ