Bartaman Logo
১ আগস্ট, ২০২৬

সনাতন ধর্ম: উদয়নিধির মন্তব্যে বিতর্ক

মঙ্গলবার বিধানসভা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী উদয়নিধি সরাসরি বলেন, ‘ সনাতন ধর্ম মানুষের মধ্যে বিভাজন তৈরি করে। তাই নিশ্চিতভাবেই তা বিলুপ্ত হওয়া প্রয়োজন।’

সনাতন ধর্ম: উদয়নিধির মন্তব্যে বিতর্ক
  • ১৩ মে, ২০২৬ ০৯:১৬
Prefer us on Google

চেন্নাই: ‘সনাতন ধর্ম বিলুপ্ত হয়ে যাক!’ এমন মন্তব্য আগেও করেছেন এম কে স্ট্যালিন-পুত্র উদয়নিধি। তা ঘিরে তীব্র বিতর্ক দানা বেঁধেছিল।  এবার তামিলনাড়ূ বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে পা রেখেই ‘সনাতন ধর্ম’ প্রসঙ্গে নিজের আগের অবস্থানেই অনড় এই ডিএমকে নেতা। মঙ্গলবার বিধানসভা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী উদয়নিধি সরাসরি বলেন, ‘ সনাতন ধর্ম মানুষের মধ্যে বিভাজন তৈরি করে। তাই নিশ্চিতভাবেই তা বিলুপ্ত হওয়া প্রয়োজন।’

Advertisement

২০২৩ সালের সেপ্টেম্বরে একই ধরনের মন্তব্য করেছিলেন উদয়নিধি। তাতে দেশজুড়ে বিতর্কের জন্ম নেয়। একাধিক মামলাও দায়ের হয়েছিল তাঁর বিরুদ্ধে। তবে সেইসময় ডিএমকে ছিল তামিলনাড়ুর ক্ষমতায়। কিন্তু এবার পাশা পালটেছে। তাঁর দল আর ক্ষমতায় নেই। বাবা স্ট্যালিনও মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরেছেন। যদিও নিজের অবস্থান এতটুকু বদলাননি উদয়নিধি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ