Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সামান্থার সিদ্ধান্ত

সামান্থার সিদ্ধান্ত
  • ১৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জীবন প্রবাহমান। এই কথাতেই বিশ্বাস রাখেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তাই বিচ্ছেদের পর কাজ নিয়েই ব্যস্ত নায়িকা। ধীরে ধীরে প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের সমস্ত চিহ্ন মুছে ফেলছেন নায়িকা। বিয়ের পোশাক কেটে কালো গাউন বানিয়েছেন তিনি। সদ্য বাগদানের আংটি ভেঙে একটি লকেট তৈরি করেছেন। এবার নাগার সঙ্গে মিলিয়ে তৈরি উল্কিও মুছে ফেললেন অভিনেত্রী। অভিনেতার সঙ্গে প্রেমপর্ব শুরুর সময় তিনটি ট্যাটু করিয়েছিলেন সামান্থা। ডানদিকের পাঁজরে ও পিঠে থাকা উল্কিগুলি আগেই মুছে ফেলেছিলেন তিনি। বাকি ছিল কব্জিতে থাকা ট্যাটুটি। সেটি নাগার সঙ্গে মিলিয়ে করানো। এবার সেই ট্যাটুটি মুছে ফেললেন নায়িকা। সদ্য সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেছেন নায়িকা। সেখানেই স্পষ্ট হয়েছে উল্কিটি মোছা হয়েছে। যদিও নাগা এখনও এই উল্কি মোছেননি। বর্তমানে শোভিতা ধুলিপালার সঙ্গে সংসার করছেন অভিনেতা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ