Bartaman Logo
৮ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

দুর্গাপুজোয় বড়দিনের পার্ক স্ট্রিটের মতো আলো সল্টলেক-নিউটাউনে

শহরে বড়দিন মানেই পার্ক স্ট্রিট। চতুর্দিকে নানা রঙের আলোর রোশনাই। বর্ষবরণের রাতেও দেখা যায় সেই আলোকসজ্জা।

দুর্গাপুজোয় বড়দিনের পার্ক স্ট্রিটের মতো আলো সল্টলেক-নিউটাউনে
  • ৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: শহরে বড়দিন মানেই পার্ক স্ট্রিট। চতুর্দিকে নানা রঙের আলোর রোশনাই। বর্ষবরণের রাতেও দেখা যায় সেই আলোকসজ্জা। বড়দিনের পার্ক স্ট্রিটের মতো এবার পুজোতেও আলোয় সাজবে সল্টলেক ও নিউটাউন। এবার এমনই উদ্যোগ নিয়েছে বিধাননগর কমিশনারেট। শুধু তাই নয়, রাস্তা বন্ধ করে সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিকদের যাতে হয়রান করা না হয়, সে ব্যাপারেও উদ্যোগ নিয়েছে কমিশনারেট। এবার প্রবীণ নাগরিকদের প্রতিমা দর্শনের জন্য পুলিশের পক্ষ থেকে পৃথক লাইন তৈরির প্রস্তাব দেওয়া হল পুজো কমিটিগুলিকে। সেই সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধও জানানো হয়েছে।এবার বিধাননগরে ১ হাজার ১টি পুজো হচ্ছে। বুধবার নিউটাউন কনভেনশন সেন্টারে পুজো কমিটির সঙ্গে বিধাননগর পুলিশ কমিশনারেটের সমন্বয় বৈঠকের আয়োজন করা হয়েছিল। পুজো গাইড ম্যাপেরও উদ্বোধন করা হয়। বৈঠকে পুলিশ কমিশনার রাঠোর অমিতকুমার ভারত, যুগ্ম পুলিশ কমিশনার দেবর্ষি দত্ত সহ পদস্থ পুলিশ কর্তারা, বিধায়ক পীযূষ কানোরিয়া, বিধাননগরের মহকুমা শাসক প্রিয়াংশা গর্গ সহ অনেকেই উপস্থিত ছিলেন। বৈঠকে পুলিশ কমিশনার জানিয়েছেন, এবার অন্যরকম সল্টলেক-নিউটাউন দেখতে পাবেন। ডিসেম্বরে যেভাবে পার্ক স্ট্রিট আলোয় সাজানো হয়, সেভাবে সল্টলেক, নিউটাউন সহ গোটা বিধাননগর সাজানো হবে। পুজোর দিনগুলিতেও যাতে ট্রাফিক সচল ও স্বাভাবিক থাকে, তার ব্যবস্থা করা হয়েছে। প্রবীণদের জন্য পৃথক লাইন রাখার প্রস্তাব দিয়েছেন পুলিশ কমিশনার। সেই সঙ্গে পুলিশ কিয়স্ক থেকেও প্রবীণদের সাহায্য করা হবে। পুলিশ কমিশনার পুজো কমিটিগুলির উদ্দেশে আরও বলেন, বড়ো কমিটিকে সিসি ক্যামেরা বসাতেই হবে। ভিড় নিয়ন্ত্রণে পাবলিক অ্যাড্রেস সিস্টেম ব্যবহার করতে হবে। বিদ্যুতের তার যাতে খোলা না থাকে নজর দিতে হবে। কোনো সমস্যা হলে পুলিশকে জানাবেন। পুজোর সময় বিভিন্ন লোকেশনে বেশ কিছু অ্যাম্বুল্যান্সও রাখা হবে। একইসঙ্গে প্রতিবারের মতো লেজার লাইট, ড্রোন শো না করার কথা জানানো হয়েছে। শব্দবিধিও কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে।

Advertisement

বৈঠকে দমদমপার্কের একটি পুজো কমিটি যান ও ভিড় নিয়ন্ত্রণ করার অনুরোধ জানিয়েছে। বিধাননগর ও বারাকপুর কমিশনারেটের একটি সংযোগ স্থল রয়েছে। সেখানে সমস্যা হয়। পুলিশ কমিশনার আশ্বাস দিয়েছেন। কেউ কেউ ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের অনুমতি দেওয়ার জন্য আবেদন করেছেন।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ